গুইমারায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর খামার ঘর পুড়ে ছাই,দুজন আটক

Share the post

মোঃ করিমুল হক, (খাগড়াছড়ি): প্রতিনিধি খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ষাটঘর গ্রামে ২৮জানুয়ারী দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গরিব অসহায় বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এছাড়াও দুর্বৃত্তরা তার বাগানের বেশ কিছু ফলজ গাছ কেটে পেলেছে মর্মে শাহাজাহান মুসল্লীর ছেলে বনি আমিন বাদী হয়ে চারজনকে আসামী করে গুইমারা থানায় মামলা দায়ের করেছেন।ঘটনার পর গুইমারার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তপুর্বক ঘটনার সাথে জড়িত স্থানীয় মোকলেছ মিয়া ও জাকির হোসেন নামে দুজনকে আটক করে রবিবার দুপুরে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরন করেছেন। আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে অসহায় ওই পরিবারের এমন ধারনা করছেন স্থানীয়রা।তবে পরিবারের দাবি আরোও বেশী। এর আগে মোকলেচ সহ চারজন মিলে বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর ছোট ছেলেকে ট্রলি চালক বনি আমিণকে জালিয়াপাড়া বাজারে বেশ মারধর করার অভিযোগ রয়েছে।গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) জানান,এ ঘটনায় থানায় মামলা হয়েছে । গুইমারা থানার চারজন আসামীর মধ্যে দুজন আটক হয়েছে।তাদের খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]