পাথরঘাটার বিএনপি প্রার্থী বালীকে নিয়ে গেল কোতোয়ালী পুলিশ

Share the post

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী সদ্য সাবেক কাউন্সিলর ইসমাইল বালীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে পাথরঘাটা বালিকা বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে ওই কেন্দ্রে থাকা ইভিএম মেশিন ছাড়াও বাইরে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করা হয়েছে।

এদিকে ঘটনার পর পর পাথরঘাটা ওয়ার্ডের বিএনপি প্রার্থী ইসমাইল বালীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এরপর থেকে বালীর মুক্তির দাবিতে কোতোয়ালী থানা ফটকের সামনে বালীর সমর্থকরা অবস্থান নেন।সেখান পুলিশ বালীর সমর্থকদের সরিয়ে দিতে চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী পুলক খাস্তগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]