গোলাগুলি-হত্যা-সংঘর্ষে শেষ হলো চসিকে ভোটগ্রহণ

Share the post

 চট্টগ্রাম সংবাদ: বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ইভিএমের মাধ্যমে নগরীর ৭শ’ ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছিল সকাল ৮টায়। শেষ হয় বিকেল ৪টায়।

বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলেও নগরীর পাঁচটি এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমবাগান এলাকায় গুলিতে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। পাথরঘাটায় ৪টি ইভিএম ভাংচুর করায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালি।নগরপিতা বেছে নিতে শীত উপেক্ষা করে বন্দরনগরীর কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। সকাল ৮টা থেকে নগরীর ৭৩৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। প্রথমবার ইভিএমে ভোট দিয়ে সন্তোষ জানান ভোটাররা।

ভোট শুরুর দুই ঘণ্টা পর নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আলাউদ্দিন নামে এক শ্রমিক।

নগরীর লালখান বাজারেও আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

পাথরঘাটায় ৪টি ইভিএম ও পুলিশের একটি ভ্যান ভাঙচুর করেছে কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। এতে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপিসহ সাতজন প্রার্থী। ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ ভোটারের ভোটে কে হবেন মেয়র তা জানার অপেক্ষায় নগরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]