দারিদ্র্যতা নিরসনে ব্যক্তিপ্রতিষ্ঠানের অংশগ্রহণ মানবিকতার পরিচায়ক -সিটি মেয়র

Share the post

নগরীর শেরশাহ কলোনি এলাকাবাসীর মাঝে সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এলাকাবাসীর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, দেশের দারিদ্র্য হার কমানোর লক্ষ্য নিয়ে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেেন। এই উদ্যোগ বাস্তবায়নের ফলে বর্তমানে দেশে দারিদ্র্য হার প্রায় ২৫ শতাংশে নেমে এসেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান দারিদ্র্য নিরসনে এগিয়ে আসছেন। সমাজের বিত্তবান শ্রেণীর এই দায়িত্ব বোধ নিঃসন্দেহে মানবিকতার পরিচয় বহন করে। এস এম শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ও পলিটেকনিক ইন্সটিটিউট সাবেক এজিএস তানভীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি, ইয়াকুব আলী,আলী আহমেদ শাহীন,আবদুল নূর নবী লেদু,মাসুদ আলম, রিপন,ওয়াহিদুল আলম শিমুল, তৌহিদুল ইসলাম,খোরশেদ খাদেম, মুন্না, আবছার,হাবিব, সেলিম রেজা,আনোয়ার আজিজ, বাহার উদ্দিন, বাদল,মফিজুর রহমান,বাপ্পী, মামুন, সোহেল,জান্নাত বেগম, সেলিম, আজিম, আজম,সুমন, আলাল,বিপু,রনি,জনি,শাহ আলম,আল আমিন, ইসমাইল প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]