শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ ২জন গ্রেফতার

Share the post

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ১৯টি হরিণের চামড়াসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড সংলগ্ন মনিরের ঘরের পাটাতন থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এই চামড়া উদ্ধার করে।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মোঃ মতিন হাওলাদার ওরফে মতি কাজীর ছেলে মোঃ ইলিয়াস হাওলাদার (৩৫) এবং বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ মোশারেফ শেখের ছেলে মোঃ মনিরুল ইসলাম শেখ (৪৮)। মনিরুল ইসলাম বর্তমানে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড এলাকায় বসবাস করেন।


বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর বাসস্ট্যান্ডে বাস ড্রাইভার মনিরের বাসায় অভিযান চালিয়ে ১৯ টি চিত্রল হরিণের চামড়া উদ্ধার করেন এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী রাজৈর গ্রামের চামড়া পাচারকারী ইলিয়াসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বাগেরহাট নিয়ে যায়। ইলিয়াস পেশাদার হরিণ ও চামড়া ব্যবসায়ী।

এ ব্যাপারে শরণখোলা থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]