বাগেরহাটে ক্রেতা সেজে বাঘের চামড়া বিক্রেতাকে আটক করেছে র‍্যাব

Share the post

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় বাঘের চামড়াসহ গাউস ফকির (৪৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ ও র‌্যাব। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় উপজেলার রায়েন্দা বাজারস্থ বাসস্টান্ড সংলগ্ন এলাকা থেকে বন বিভাগ ও র‌্যাব-৮ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়।
আটক গাউস ফকির শরণখোলা উপজেলার দক্ষিন সাউথখালী এলাকার মৃত রশীদ ফকিরের ছেলে। বাঘের চামড়াটি ৮ ফুট ১ ইঞ্চি লম্বা এবং ৩ ফুট ১ ইঞ্চি চওড়া।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন; গাউস ফকির একটি বাঘের চামড়া বিক্রির চেষ্টা করছেন। ক্রেতা সেজে চামড়াটি ক্রয়ের জন্য গত তিন চার দিন ধরে গাউসের সাথে যোগাযোগ করেন তারা।

গাউসের সাথে বিভিন্ন পর্যায়ে দর কষাকষি শেষে ১৩ লক্ষ টাকা চুক্তিতে চামড়াটি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র‌্যাব-৮ এর সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে যৌথভাবে অভিযান পরিচালণা করা হয়। টাকা দিয়ে চামড়া নেওয়ার সময় হাতে নাতে গাউস ফকিরকে আটক করা হয়।

তিনি আরো বলেন, গাউস ফকিরকে র‌্যাব-৮ এর হেড কোয়ার্টার বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে আনা হবে। বন্য প্রাণি নিধন আইনে বাঘ হত্যার অপরাধে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]