বালিকা বিদ্যালয়ে ভর্তির তালিকায় এক বালক

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ:
করোনাভাইরাসের কারণে এবার সরকারি বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গত সোমবার অনলাইনে লটারির ফলাফল প্রকাশ করা হয়। অনলাইনে ফলাফল প্রকাশ হওয়ার পর অনলাইন দোকানগুলোতে ছিল অভিভাবকদের ভিড়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে এক ছেলে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কম্পিউটারে আবেদন করার সময় ভুল করে আমাদের বিদ্যালয়ে আবেদন করা হয়েছে।
ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর নাম লিয়ন রায়। সে পৌর শহরের ষোলোঘরের বাসিন্দা। ষষ্ঠ শ্রেণিতে মর্নিং শিফটে ভর্তির সুযোগ পেয়েছে বলে প্রকাশিত ফলাফলে শিটে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার পাশাপাশি অনেকে রসিকতাও করছেন।
বুধবার (১৩ জানুয়ারী) বিদ্যালয় সূত্রে জানা যায়, ৬ষ্ঠ শ্রেণির দুই শিফটে ২৪০ টি আসন রয়েছে। লটারিতে ছেলের নাম ছাড়াও তালিকায় একই শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে। তাদের ব্যাপারে মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষার্থী লিয়ন রায়ের বাবা তপন রায় বলেন, অনলাইনে আবেদন করার সময় দোকানদার ভুল করে প্রথমে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আবেদন করেছে। পরে আবারও দোকানদারের পরামর্শে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে আবেদন করা হয়। লটারির ফলাফল প্রকাশের পর দেখা যায়, সে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে চান্স পেয়েছে।
সতীশ চন্দ্র (এসসি) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী বলেন, কম্পিউটারে আবেদন করার সময় ভুল করে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আবেদন করা হয়েছে। অনেক শিক্ষার্থী ৩-৪ বার করে আবেদন করেছেন। ফলে তাদের নাম লটারিতে ৩-৪ বার করে এসেছে।
যাদের একাধিকবার নাম এসেছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]