প্রবাসী বাংলাদেশীদের না বলা কথা। পর্ব (১)

Share the post

মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রবাসীদের পরিবার গুলোতে, এক অমানবিক বিবেক বিসর্জনের মতো ভয়ানক চিত্র ফুটে উঠতে শুরু করেছে। প্রবাসী যিনি আপনজনদের ছেড়ে বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে, নিজ পরিবারের সদস্যদের জন্য টাকা পয়সা পাঠান, নিজ দেশে ফিরে এসে তারা এখন পরিবারের সকলের চক্ষুশূলে পরিণত হতে দেখা যাচ্ছে। সৌদি প্রবাসী মোহাম্মদ সোলায়মান, হাটহাজারী থানার অন্তর্গত গরদোয়ারা গ্রামের একজন বাসিন্দা। তিনি সৌদিআরবে ব্যাংক আল বিলাদে কর্মরত আছেন বর্তমানে। টেলিফোনে আলাপ কালে জানান তার পরিবারের সদস্যদের অমানবিকতার কাহিনি। সারা জীবন পরিশ্রম করে নিজে বিল্ডিং করেছেন পিতার নামে। ভাইদের বিবাহ করিয়েছেন নিজের টাকা দিয়ে। অবদানের স্বীকৃতি স্বরূপ তার স্ত্রী কন্যারা বর্তমানে,পরিবারের অন্য সকল সদস্যদের চক্ষুশূল। সমাজে খোঁজ নিলে এই ধরনের আরো অনেক মর্মান্তিক ঘটনা বেরিয়ে আসবে। এ দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। তাদের অবদানের কথা লিখে পৃষ্ঠা শেষ করা যাবে না। আমরা চাই আমাদের সমাজ সুন্দর ভাবে এগিয়ে যাক। পরিবারের সকল সদস্যদের অবদান সমান ভাবে স্বীকৃতি পাক, বিবাদ বৈষম্যের অবসান হোক। চলব….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]