ডিমলা উপজেলায় পাথর উত্তোলনের দাবিতে মানব বন্ধন

Share the post

রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): ডিমলায় ব্যাক্তি মালিকানা নিজ জমি হতে পুনরায় নূরী পাথর উত্তোলন ও বেকার শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষে মানববন্ধন হয়েছে।দুপুরে ডিমলা স্মৃতি অম্লাণ চত্বরে নুড়ী পাথর উত্তোলন ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, নুড়ী পাথর উত্তোলন ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক একেএম শামিম, সাংগঠনিক সম্পাদক মাজেদ পাটোয়ারী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। বক্তারা বলেন, এই এলাকার নুড়ী পাথর উত্তোলন করে হাজার হাজার পারিবার জীবন বাচিয়ে রাখে,কিন্তু দীর্ঘদিন ধরে নুড়ী পাথর উত্তোলন বন্ধ থাকার কারণে, এই পেশার সাথে জড়িত হাজারো শ্রমিক সহ স্থানীয় খেটে খাওয়া পারিবার বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই সরকারের কাছে অবিলম্বে পারিবেশের ছাড়পত্র দিয়ে বেকার শ্রমিকদের পরিবারকে বাঁচার দাবি জানায় বক্তারা। অন্যান্যদের মধ্যে ছিলেন সুশিল সমাজের আমিনুল হক, দুলাল সিদ্দিক, ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, আবু আলম সহ অন্যান্য ব্যাবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। মানবন্ধন শেষে ইউএনও জয়শ্রী রাণী রায় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শ্রমিক ঐক্য পরিষদে প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]