সুনামগঞ্জের ধর্মপাশার জলমহালের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৫ জন আহত, আটক ৮ জন

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই নদী জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম শ্যামা চরণবর্মণ(৪৫)। তিনি উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা। তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) সন্ধ্যায় সুনই নদী জলমহালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানযায়, এই জলমহালকে কেন্দ্র করে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দুটি মৎস্যজীবীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিতায় আজ রাতে দুই পক্ষ্য দেশীয় অস্ত্র নিয়ে জলমহালের সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে শ্যামাচরণ নামের একজন মারা যায় ও উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে। উপজেলা স্বাস্থ কমপ্লক্সের মেডিকেল অফিসার ডা আনোয়ার জাহিদ সরকার বলেন, এখন পর্যন্ত সাগর নামের একজন ব্যাক্তি চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে পাইকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান মো. ফেরদৌস আলম জানান তিনি একজন খুন হওয়ার খবর পেয়েছেন। এ ব্যাপারে সুনামগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]