জাল টাকার ‘জাল’ চট্টগ্রামে, টার্গেট অনলাইন ব্যবসা

Share the post

চট্টগ্রাম সংবাদ: বাগেরহাট জেলায় ছাপানো জাল টাকা খরচ করা হয় চট্টগ্রামে। তাও আবার অনলাইন কেনাকাটায়। অনলাইনে মোবাইল ফোন বিক্রি করে জাল টাকায় দাম পরিশোধের অভিযোগ পেয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

আটকরা হলেন মহিউদ্দিন আল আজাদ ওরফে মহিন খান ও মারুফ মোল্লা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (কাউন্টার টেরোরিজম) মো. হামিদুল আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানান।

মো. হামিদুল আলম বলেন, সম্প্রতি আমেরিকা ফেরত নগরীর চন্দরপুরার এক বাসিন্দা ৮০ হাজার টাকায় তার একটি মোবাইল সেট বিক্রি করেন অভিযুক্ত মহিউদ্দিন আল আজাদ মহিনের কাছে। মহিন ৭৮ হাজার টাকা নগদে পরিশোধ করে মোবাইল বুঝে নেন। কিন্তু ওই বিক্রেতা পরে বুঝতে পারেন ৭৮ হাজার টাকার পুরোটাই ছিল জাল নোট। তিনি কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে সত্যতা পেয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট মহিনকে বন্দর এলাকা থেকে আটক করে।

মহিন জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন অনলাইন কেনাকাটায় তার আরও কিছু সহযোগীসহ এই প্রতারণা করে আসছে। এর আগে হালিশহর থানায় মহিনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দায়ের হয়েছিল। মহিনকে আটকের পর তার বাসায় তল্লাশি চালিয়ে জাল টাকায় কেনা ল্যাপটপ, একাধিক মোবাইল সেট ও ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

মহিউদ্দিন আল আজাদ মহিন খানের দেওয়া তথ্যে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা চট্টগ্রাম নগরীর বন্দর এলাকা থেকে জাল তিন লাখ টাকার নোটসহ মারুফ মোল্লাকে আটক করে। মারুফ পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, টাকা ছাপানো চক্রের হোতা আগ থেকে আটক হয়ে কারাগারে আছেন। তারা আগে ছাপানো স্টকে থাকা জাল নোট বাজারে ছেড়েছেন।

এক প্রশ্নের জবাবে মো. হামিদুল আলম জানান, এই চক্র লেনদেনের কখনও পুরোটাই জাল টাকা ব্যবহার করেন, আবার কখনো বেশি টাকার মাঝে পাঁচ-সাতটা মিশিয়ে লেনদেন করেন। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, আটক হওয়া মহিউদ্দিন আল আজাদ চট্টগ্রাম নগরীতে মডেল হিসেবে পরিচিত। ফেইসবুকে মহিন খান, ফাহিম খানসহ বিভিন্ন নামে ভূয়া আইডি খুলে প্রতারণা করেন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মৃত শামসুল আলমের ছেলে। মারুফ মোল্লা বাগেরহাট সদরের মৃত মাহবুব মোল্লার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]