কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

Share the post

আকিব হৃদয়, জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টায় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল। ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাওরা গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫), মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০)। ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে নৌকার মাঝি হাসান আলীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আধা ঘণ্টা পর একই স্থান থেকে শিশু হিরামনি ও নববধূ সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, মাওরা গ্রামের হাসান আলী দুপুরের দিকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন তিনজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]