চট্টগ্রামে দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্য

Share the post
চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম নগরের এনায়েত বাজারে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে দেয়াল ভেঙে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত আরেক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন অফিসের পাশের খেলার মাঠের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত নির্মাণ শ্রমিকের নাম মোহাম্মদ সালাউদ্দিন (১৮)। নগরের এনায়েত বাজারের গোয়ালপাড়া রেলওয়ে হাসপাতাল কলোনিতে পরিবার নিয়ে সে থাকতো। তার পিতার নাম লেদু মিয়া ও মাতার নাম ফিরোজা বেগম। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘুটনাস্থলে আসলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্বাচন কমিশন অফিসের সামনে কাজ করার সময় মাঠের দেয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ঘটনায় আহত দুইজনকে চমেক হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর (২২) নামের অপর নির্মাণ শ্রমিকেরও মৃত্যু হয়। তার বাসাও নগরের রেলওয়ে কলোনি বলে জানা গেছে।
চমেক পুলিশ ফাঁড়ির সদস্য আলাউদ্দিন বলেন, নির্বাচন অফিসের পাশে দেয়াল ধসে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে আসা আরেকজনের অবস্থা আশংকাজনক ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যজন মোটামুটি সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]