হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনায় পরিবারের দায়ের করা মামলায় বর্তমান আমির বাবুনগরী দোষী হলে তার শাস্তি দাবি করেছেন আল্লামা শফীর শ্যালক মো. মঈন উদ্দিন।

Share the post

চট্টগ্রাম: হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনায় পরিবারের দায়ের করা মামলায় বর্তমান আমির বাবুনগরী দোষী হলে তার শাস্তি দাবি করেছেন আল্লামা শফীর শ্যালক মো. মঈন উদ্দিন। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, আদালতে মামলা হয়েছে। পিবিআই তদন্তের দায়িত্ব পেয়েছে। তদন্তে দোষীরা চিহ্নিত হবেন। কিন্তু দুঃখের বিষয়, জুনায়েদ বাবুনগরী গংরা মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে।

শফীর শ্যালক বলেন, ‘মামলা নিয়ে তাদের এত ভয় কেন? যদি তারা নির্দোষ হয়ে থাকেন তাহলে আমাদেরকে মামলা প্রত্যাহারের হুমকি কেন দেওয়া হচ্ছে? আমরা হুমকির প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি সরকারের কাছে আবেদন জানাচ্ছি- যাতে মামলাটি দ্রুত বিচার আইনে হয়। ’

মামলার বাদি মঈন উদ্দিন বলেন, ‘জুনায়েদ বাবুনগরী যদি নির্দোষ হন তাহলে আমাদের কোনো রাগ বা অভিমান নেই। কিন্তু তিনি যদি দোষী হন তাহলে তার শাস্তি ও ফাঁসি দাবি করছি। ’

আল্লামা শফির মৃত্যুর আগে দুইদিন ধরে চলা ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসা কী ঘটেছে তা সবাই জানে। কওমি ভিশন নামে অনলাইন টিভির মাধ্যমে জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসায় অবস্থান করে সব লাইভে প্রচার করেছেন। সে সময় আহমদ শফীর রুম কীভাবে ভাঙচুর এবং লুট করা হয়েছে সেটি সবাই দেখেছেন। মাওলানা নাছির উদ্দিন মুনীর, মীর ইদ্রিস, মাওলানা শহীদুল্লাহ, ইনআমুল হাসান, জুনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে আহমদ শফীকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। ’

এর আগে গত ১৭ ডিসেম্বর ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয় আদালতে। এর প্রতিবাদে গত ২৩ ডিসেম্বর জুনাইদ বাবুনগরী সংবাদ সম্মেলন করে আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক ছিল বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]