বিজয় দিবস উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘জয়ী।’

Share the post

চট্টগ্রাম: বিজয় দিবস উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘জয়ী।’এর জন্য রোববার (২০শে ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম নগরের সামারা কনভেনশন সেন্টারে আলোসভাও করে সংগঠনটি।‘জয়ী’র আহ্বায়ক যমুনা তালুকদারের সভাপতিত্বে ও সদস্য জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আট নাম্বার শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোরশেদ আলম।

এতে এ ধরনের মহতী উদ্যোগে সমাজের সব সামর্থ্যবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শীতের আগমন যেমন আমাদের প্রকৃতিতে নতুনত্বের জানান দেয়, ঠিক তেমনি অন্য:দিকে অসহায় মানুষদের জন্য শীতের মানেই হলো দুঃসহনীয় এক জীবনযাত্রা। একটি শীতবস্ত্রের জন্য তারা চেয়ে থাকে ফ্যাল ফ্যাল চোখে। সেই সব মানুষগুলোর চাহিদার কথা ভেবে সামাজিক সংগঠন ‘জয়ী’র এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’

এ আয়োজনে উপস্থিত ছিলেন ৪২ নাম্বার সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দ্বীনবন্ধু দাশ গুপ্ত, নাসিরাবাদ শিল্পাঞ্চল বি ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ, আওয়ামী লীগ নেতা আলী হায়দার, পলিটেকনিক ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুল, শেখ ফরিদ চশমা, ইউনিট আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আসাদ সর্দার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন লেদু, চট্টগ্রাম মহানগর ইউএনডিপি ক্লাস্টার চেয়ারপার্সন আনোয়ারা আলম, সামাজিক সংগঠন বিজয়কেতনের সভাপতি নুর নাহার ফুলু, সাধারণ সম্পাদক রিয়া দাশ চায়না, ৪২ নাম্বার সাংগঠনিক মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব হোসনেয়ারা সোমা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার রেখা, নেত্রী লাকী বেগম, জয়ী’র সদস্য শামসুন্নাহার বেগম রিমু, লুৎফুন্নেছা মঞ্জু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]