পৌর নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রান প্রতিমন্ত্রী

Share the post

আব্দুল আহাদ,(গাজীপুর): সারা দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। রবিবার (২০ ডিসেম্বর ২০২০) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি জামায়াত এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিনিয়ত।এসময় তিনি আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুল গণিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সাভার পৌর বাসীর প্রতি আহবান জানান। অনুষ্ঠানে এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিনসহ স্থানীয় আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]