শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত

Share the post

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি মাদ্রাসা ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।এর আগে করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামীকাল ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত মার্চ মাস থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নতুন বছরে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘যেহেতু শীতে করোনার সেকেন্ড ওয়েভ আসার আশঙ্কা রয়েছে, তাই স্কুল খোলার আগে বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করা দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের আরো ভালোভাবে চিন্তা করতে হবে।’

দেশে করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়ানো হয়। এবার সে ছুটি বাড়ল ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

K English Nest Canada স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Share the post

Share the postবাচ্চাদের Native Speaker এর মতো করে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্যে প্রথম ২০১৮ সালে গড়ে তুলেছিলাম Kids Club. সেই সময় বাচ্চা এবং অভিভাবকদের অসীম আগ্রহ, আমাকে উৎসাহিত করেছে এই ধারাকে অব্যাহত রাখতে। ২০২২ সালে কানাডা যাওয়ার পর এবং সেখানে স্কুলে কাজ করার মাধ্যমে Native Speaker এর মতো কথা বলার গুরুত্ব আরও বুঝতে পারলাম। […]

পুঁজি বাজারে সাফল্যের চাবিকাঠি

Share the post

Share the postশেয়ার বাজারে সফলতার জন্য প্রয়োজন বিনিয়োগ শিক্ষা, আর এর জন্য প্রয়োজন অধ্যবসায়। আমাদেরকে পুঁজি বাজারে সফলতা পেতে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ, পজিটিভ ইন্ডিকেটর ও পুঁজি বাজারের শৃঙ্খলার নীতি সম্পর্কে জানতে হবে। আর এই জ্ঞান আহরনের জন্য স্বশিক্ষার কেনো বিকল্প নাই, এছাড়াও সাহায্য নিতে পারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুলোর ও বই পুস্তকের। পুঁজি বাজারের উত্থান ও […]