কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কালিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ইনচার্জ মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিতে পুলিশ আরও জানায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি নিকলী থেকে ভৈরব যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ভৈরব থেকে কিশোরগঞ্জগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর দুই যাত্রীকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সিএনজির আরও তিন যাত্রী গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]