লালপুরে ওয়ালিয়া তরুণ সমাজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সামাজিক সংগঠন ওয়ালিয়া তরুণ সমাজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষে অালোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন, সংগঠনের উপদেষ্টা ও রাবির পিএইচডি গবেষক ভাস্কর সরকার, সভাপতি আশিকুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ। এছাড়াও সংগঠেনর সকল সদস্য সদেস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]