রায়পুরে মুজিবর্ষ উপলক্ষে মিনি নাইট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Share the post

জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধি: রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির হাজীমারা পুলিশ ফাঁড়ি সংলগ্ন আশ্রায়ন কেন্দ্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মান প্রর্দশনের মাধ্যমে হাজীমারা মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবদুর রশিদ মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাজীমারা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জনাব ইউসুফ আলী,সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবদুর রশিদ মোল্লা,ইউপি সদস্য আবু সুফিয়ান মোল্লা,সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহানগির হোসেন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দিদার মোল্লা,ইউনিয়ন যুবলীগের সদস্য জুলহাস মোল্লা,সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সহ প্রমুখ। এসময় উপস্থিত বক্তব্যে দিদার মোল্লা বলেন, খেলাধুলা মানুষকে শুধু আনন্দই দেয় না,একজন মানুষকে সুস্থ রাখতে সহযোগীতা করে।খেলায় কেউ জিতবে আবার কেউ হেড়ে যাবে।এটাই স্বাভাবিক।কেউ যদি হেড়ে না যায়, তাহলে জিতবে কে? তিনি খেলোয়াড়দের উদ্দ্যেশে বলেন,টুর্নামেন্টকে ঘিরে কেউ যেনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। উপস্থিত বক্তব্যে আলহাজ্ব আবদুর রশিদ মোল্লা বলেন,খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখার পাশাপাশি মাদক মুক্ত রাখে।সকলের উচিত নিয়মিত খেলাধুলা করা। বিশেষ করে তরুণদের খেলাধুলায় মনযোগ দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]