বোয়ালখালীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন হাজী জানে আলম

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলার শাকপুরায় ২ হাজার একশত শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ জানে আলম। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে নিজ উদ্যোগে কম্বলগুলি বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুর রউফ, অনুপ দাশ, আবু ইউছুপ, মনসুর আলম বাবলা,মোঃ আলম, বিধু মেম্বার,মেম্বার সমুন আচার্য্য, মহিলা মেম্বার ভালবাসা দাশ, মোহাম্মদ মুহসীন, মোঃ ডালিম, হাজি মোজাহের আলম, মাহাবু আলম মেম্বার,মোয়াজ্জেম হোসেন, হাজী মোঃ শাহাজাহান, শফিউল আলম,হাজী শওকত, মোজাম্মেল মেম্বার,শাহানুর আলম, ইলিয়াছ মিয়া প্রমূখ। এসময় হাজী মোহাম্মদ জানে বলেন, অসহায় দরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায়, এজন্য নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে যেন কোনও মানুষই শীতে কষ্ট না পায়।একজন মানুষ হয়ে আর একজন অসহায় কর্মক্ষম মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত নারী-পুরুষদের সহযোগীতায় এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]