রায়পুর থানার পুলিশ সদস্যকে ফুলসজ্জিত গাড়িতে বিদায়

Share the post

জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যাওয়া এক পুলিশ সদস্যকে ফুলসজ্জিত গাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার মাধ্যমে বিদায় জানানো হয়। বিদায় বেলায় এমন আনুষ্ঠানিকতা ও সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অবসরে যাওয়া এই পুলিশ সদস্য। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে পুলিশ কনস্টেবল আমির হোসেনকে এভাবেই আনুষ্ঠানিক বিদায় জানান রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল সহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ। এ প্রসঙ্গে ওসি আব্দুল জলিল বলেন, “সদ্য অবসরে যাওয়া পুলিশ কনস্টেবল আমির হোসেন একজন সৎ, দ্বায়িত্ববান ও কর্তব্যপরায়ন এবং ধার্মিক পুলিশ সদস্য ছিলেন। আজ বুধবার তার বিদায় বেলা আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাবস্থার মাধ্যমে একজন পুলিশ সদস্যকে বিদায়ের সম্মানমনা দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বিদায় বেলায় এমন আনুষ্ঠানিকতা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী পুলিশ কনস্টেবল আমির হোসেন। তিনি বলেন, বিদায় বেলায় রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল সাহেবের উদ্দ্যোগে এমন আনুষ্ঠানিক বিদায় তাকে অত্যন্ত গর্বিত করেছে। এমন সম্মানজনক বিদায় পেয়ে তিনি ওসিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডেকে নিয়ে অচেতন করে প্রেমিকাকে ধর্ষণ

Share the post

Share the post নিজস্ব  প্রতিনিধিঃ  কুমিল্লার বুড়িচংয়ে দেখা করার কথা বলে ডেকে নিয়ে অচেতন করে এক কিশোরীকে (১৬) রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক রিয়াজুল হক হামীমের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৬ এপ্রিল) ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রিয়াজুল হক হামীম বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার স্কুল সংলগ্ন বাড়ির রেজাউল […]

ইবির জনসংযোগ দপ্তরের দায়িত্ব পেলেন মো. সাহেদ হাসান

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান। আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এমসয় অফিস আদেশে বলা হয়েছ- তথ্য, […]