লালপুরে আগুনে পুড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু !

Share the post

মো. আশিকুর রহমান টুটুল  ।।  নাটোর প্রতিনিধি    :    নাটোরের লালপুরে আগুনে পুুড়ে জাহিদ আলী (১১) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার দুরদুুড়িয়া ইউপির পানসিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহিদ আলী ঐ এলাকার মৃত শওকত আলীর ছেলে । স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, জাহিদ ও তার মা দুুইজনেই প্রতিবন্ধী।

জাহিদের মা সকালে জাহিদ কে ঘরের ভিতরে রেখে তালা দিয়ে খাবারের সন্ধানে বাহিরে যান। পরে সকাল ১১ টার দিকে স্থানীয়রা দেখে জাহিদের ঘরের মধ্যে আগুন জ্বলছে । পরে স্থানীয়রা ফায়ার লালপুর সার্ভিসে খবর দিলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের মধ্যে থেকে জাহিদ কে মৃত অবস্থায় উদ্ধার করে।

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]