গাজীপুর কালিয়াকৈরে স্কুল ছাত্রীকে জবাই করে হত্যা।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুর কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় লিমু আক্তার লামিয়া (১০) নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে বাড়ির ভাড়াটিয়া। এ হত্যাকাণ্ডের ঘটনায় এক ভাড়াটিয়া দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কালিয়াকৈর থানা পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহত লামিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনমাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) ও তার স্ত্রী মিলি বেগম(২০) বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। ৫ হাজার টাকা বাসা ভাড়া বাকি নিয়ে বাড়ির মালিক সাহেব আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বাড়ির মালিকের মেয়ে লামিয়াকে জবাই করে হত্যা করার পরে পাশের খালের পানিতে ফেলে রাখে। এদিকে পরিবারের লোকজন লামিয়াকে খুঁজাখুজিরপর না পেয়ে নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় অবগত করে, বাড়ির আসেপাশে খুঁজাখুঁজি করতে থাকলে এমন অবস্থায় সুমন নামের ব্যাক্তি পানির নিচে লামিয়ার লাশের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরামর্শ দেয়। পড়ে তাদের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নীচ থেকে লামিয়ার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুই জন্যকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]