শরণখোলায় হরিণের মাংসসহ শিকারী আটক

Share the post

মোঃনাজমুল ইসলাম  ।। শরণখোলা প্রতিনিধিঃ          বাগেরহাটের শরণখোলা উপজেলায় সোমবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন রতিয়া রাজাপুর গ্রাম থেকে হরিণের মাংসসহ আঃ রব সরদার (৫০) নামের এক শিকারীকে আটক করে নৌ পুলিশ ও বনবিভাগের কর্মকর্তারা। শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ও ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবন থেকে আসার পথে রতিয়া রাজাপুর গ্রামের মৃত মোসলেম সরদারের পুত্র আঃ রবকে তার বাড়ীর কাছ থেকে আটক করে এসময় তার সাথে থাকা ব্যাগ হতে দুই কেজি পরিমাণ হরিণের মাংস জব্দ করেন।

এ ব্যপারে ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আজিম উদ্দিন বাদী হয়ে শরণখোলা থানায় বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদী জানান, আটক আঃ রব সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে হরিণ শিকার করে ভাগবাটোয়ারা করে মাংস নিয়ে তার বাড়ীতে ফিরছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]