রাজশাহীতে চোরাকারবারিদের সাথে বিজিবির গোলাগুলি

Share the post

সারাদেশ (নিজেস্ব প্রতিবেদক রাজশাহী) রাজশাহীর সাহাপুর সীমান্তে চোরাকারবারিদের সাথে বিজিবি’র গোলাগুলি হয়েছে। রোববার দিবাগত রাতে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবি ২৭ রাউন্ড গুলি বর্ষণ করে। বিজিবি’র দাবি এতে হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে তারা কাউকে আটকও করতে পারেনি। বিজিবির ভাষ্যমতে,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাতে একদল চোরাকারবারি সীমান্ত এলাকায় অস্ত্রপাচার করবে। সে সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় বিজিবি আগে থেকেই অবস্থান নেয়। রাতে অস্ত্রপাচারের তৎপরতা শুরু হলে তাদের প্রতিরোধে চেষ্টা করতেই শুরু হয় গোলাগুলি। বিজিবি সদস্যরা আত্মরক্ষায় ২৭ রাউন্ড গুলি করে। এ সময় বিজিবির সাথে গোলাগুলিতে পাচারকারীরা পিছু হটলে বিজিবি ঘটনাস্থল থেকে ম্যাগাজিনসহ ১টি পিস্তল,৪ রাউন্ড গুলি উদ্ধার করে বলে যানান তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]