নাটোরে দু’জন ভূয়া চিকিৎসককে জরিমানা ও কারাদন্ড

Share the post

মো. আশিকুর রহমান টুটুল  ।। নাটোর প্রতিনিধি      :    নাটোরে অনুমোদনহীন ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুইজন ভূয়া চিকিৎসককে জরিমানা ও ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(০৩ নভেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত শহরের কানাইখালি উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করে।


কোন রকম অনুমোদন ছাড়াই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে আসছিল হেলথ কেয়ার সেন্টারটি।
এছাড়া সেখানকার দুই ভূয়া চিকিৎসক মিজানুর রহমান ও ‍হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক দাবী করে চিকিৎসা প্রদান করছিল।


পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ৬মাসের কারাদন্ড এবং ৫০হাজার টাকা জরিমানা এবং অপর চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০হাজার টাকা জরিমানা করেন।
এসময় উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। এসময় জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. রাজেস সহ এনএসআই সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]