জালিয়া পালং এর আওয়ামীলীগ নেতা আবুল কালাম এর মৃত্যুতে উখিয়া মহিলা ভাইস চেয়ারম্যান এর শোক প্রকাশ

Share the post

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি। কক্সবাজারের উখিয়া উপজেলার ১নং জালিয়া পালং ইউনিয়নের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবুল কালাম এর মৃত্যুতে উখিয়াউপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনদরদী অভিভাবিকা কামরুন্নেছা বেবি শোক প্রকাশ করেছেন। শনিবার (৩১ অক্টোবর) কামরুননেছা বেবির স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় কামরুন্নেছা বেবী বলেন, মরহুম আবুল কালাম দলের এক নিঃস্বার্থ কর্মী ছিলেন, জন দরদী সুখে দুঃখে মানুষের পাশে থাকতেন। দক্ষিণ জালিয়া পালং এর মানুষ দরদী একজন অভিভাবক হারিয়েছে। তার নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তার স্বভাবজাত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, দুই ছেলে ও এক মেয়ে গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আজ মধ্যরাতে হঠাত বুকে ব্যাথা অনুভব হলে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জুহর মুহাম্মদ শফির বিল পারিবারিক কবরস্থান মাঠে ইনানী মাঈনুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস এর ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]