ফ্রান্সে রাসূল সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মরিচ্যা বাজারে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

Share the post

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি। ফ্রান্সে মহানবি হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে শুক্রবার বাদ জুমা (৩০ অক্টোবর) ব্যানার বিহীন মিছিলের কর্মসূচী অংশ হিসেবে আজ বাদ জুমা ইসলামী যুব আন্দোলন কক্সবাজারের উখিয়া উপজেলা শাখার উদ্যোগে মরিচ্যা গরু বাজার সংলগ্ন জামে মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের হয়, অপর দিকে মরিচ্যা কেন্দ্রীয় জামে মসজিদ হতে তৌহিদী জনতার উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। যুব আন্দোলনের মিছিলটি তোহিদী জনতার মিছিলের সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচী শেষ হয়। মিছিলটি মরিচ্যা স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন বিশ্বের সকল মুসলমানের জীবনের চাইতেও হজরত মুহাম্মদ সাঃ এর সম্মান অনেক বড়। মুসলমানগণ রাসূল সাঃ এর সম্মান রক্ষায় হাসিমুখে জীবন দিতে সদা সর্বদা প্রস্তুত থাকে। তাই রাসূল সাঃ এর শানে বিন্দুমাত্র বেয়াদবী বিশ্বের মুসলমান কখনই মেনে নিবে না। রাসূল (সা:) এর অপমান বিশ্বের ২০০ কোটি মানুষের জীবন হরণের সমতুল্য এবং বিশ্বের এক-চতুর্থাংশ মানুষের ধর্মীয় অনুভূতিতে এহেন ঘৃন্যতম আঘাত কখনোই বাকস্বাধীনতার অধিকার হতে পারে না। এ জন্য ম্যাক্রোকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। ইসলামী যুব আন্দোলনের মিছিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুব আন্দোলনের বিপ্লবী সভাপতি যুব নেতা হাফেজ মাওলানা মুফতি ওসমান আল হুমাম, উখিয়া উপজেলা যুব আন্দোলনের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিকসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা নেতৃবৃন্দ, হলদিয়া পালং ও খুনিয়া পালং ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও নবী প্রেমিক জনতা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]