মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে অগ্নিদগ্ধ এক নারীর মৃত্যু, আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ সিপাই নেছা (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ আরো ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কাটখালের হাজীপাড়ায় সিলিন্ডার গ্যাসের পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে এ সময় সিপাইনেছা রান্না করার জন্য দিয়াশলাই এর কাঠি দিয়ে আগুন জ্বালায়। এ সময় সাথে সাথে সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণ ঘটে । সিলিন্ডারের আগুন ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অগ্নিদগ্ধদের উদ্ধার করে এবং আগুন নেভায়। এতে আবদুস সালামের স্ত্রী সিপাই নেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, জুয়েনা, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা (দেড় মাস), উম্মে হানি (২বছর ৬ মাস) ও পারভীনসহ নয়জন অগ্নিদগ্ধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]