কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত টিটন মিয়া নামে এক পলাতক আসামি গ্রেপ্তার

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত টিটন মিয়া (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার (২১ অক্টোবর) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকায় মিঠামইন থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ধর্ষক টিটন মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মো. জাকির রব্বানী জানান, কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১১ সালে টিটন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা (নং-৬৭১/১২, পিটিশন মো. নং- ৫৩৬/১১) দায়ের করা হয়। পলাতক আসামি টিটন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে গত সেপ্টেম্বর মাসে ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণা করা হয়। সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে ধরতে তৎপরতা শুরু করে মিঠামইন থানা পুলিশ।

অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় টিটন মিয়ার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার (২১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মিঠামইন থানা পুলিশের একটি টিম কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি টিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]