খুলনা ডুমুরিয়ায় সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৮

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: জেলার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত ডাকাত হাবিবুর রহমান হবি (৪০) সহ গ্রেফতারী পরোয়ানার ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসকল আসামি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন, ঊখড়া গ্রামের মাহতাব শেখের ছেলে মো: হাফিজুর রহমান শেখ, মিকশিমিল গ্রামের আবদুস সালাম মোল্লার ছেলে মোঃ আবু তাহের মোল্লা, রহিম গাজীর ছেলে বাবুল গাজী, টিপনা গ্রামের বাল্লক গাজীর ছেলে রুহুল আমিন গাজী, ইব্রাহিব সরদারের ছেলে সাইদুর রহমান সরদার, গুটুদিা গ্রামের ইসহাক শেখের ছেলে জালাল শেখ ও মালতিয়া গ্রামের ধোনাই সরদারের ছেলে আবদুস সালাম সরদার। অভিযানে অংশ নেন থানার সেকেন্ড কর্মকর্তা উপ- পরিদর্শক ইয়াসিন আরাফাত, মো: হাফিজুর রহমান, এএসআই মহিবুল্লাহ, এএসআই আলমগীর। এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ডুমুরিযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বিপ্লব বলেন, পেশাদার ও কুখ্যাত ডাকাত থানার চাকুন্দিয়া গ্রামের হাবিবুর রহমান ডাকাতি মামলা জিআর ২৬২/২০১২ মামলার পৃথক দুটি ধারার ১৭ বছর সম্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন যাবত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ৬টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এ ছাড়া কেশবপুর, বটিয়াঘাটাসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা রয়েছে। সে চাকুন্দিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]