রোববার থেকে প্রতিদিন ৩ ঘণ্টা বন্ধ ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা

Share the post

উখিয়া প্রতিনিধি :       বিকল্প ব্যবস্থা ও আগাম কোনো খবর বা সময় না দিয়ে অব্যাহতভাবে ক্যাবল কাটার প্রতিবাদে আগামী রোববার থেকে দেশের ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। ফলে, দেশের লাখো গ্রাহকের প্রতিদিন তিন ঘণ্টা এই সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঝুলন্ত তার অপসারণ অভিযানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বলেন, ‘যদি আমাদের দাবি পূরণ না হয় এবং ডিএসসিসি আগামীকালের মধ্যে ঝুলন্ত তার অপসারণ থেকে না সরে আসে, তাহলে আগামী ১৮ অক্টোবর থেকে সব ইন্টারনেট ও কেবল টিভি সংযোগ প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা তাদের সেবা বন্ধ রাখবে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ডিএসসিসির সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। তাই বিষয়টির মিমাংসাও হয়নি।’

এর আগে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইএসপিএবি ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিওএবি) ১৭ তারিখের মধ্যে এ সমস্যা সমাধান করতে আল্টিমেটাম দিয়েছিল।

করোনা মহামারির কারণে অনলাইন ক্লাস, পরীক্ষা, অফিস, ভার্চুয়াল সভা, কেনাকাটাসহ অনেকভাবে মানুষ এখন উচ্চ গতির ইন্টারনেটের ওপর নির্ভরশীল। আগামীকালের মধ্যে এ সমস্যার সমাধান না হলে এই দুই সেবা সরবরাহকারীদের সঙ্গে ডিএসসিসির বিরোধের কারণে কোটি মানুষ ভোগান্তিতে পড়বে বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]