কালাপানিয়া ইউনিয়ন পরিষদে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share the post
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি)নারী ধর্ষন ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্রগ্রাম জেলা সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ।ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আজ ১৭ অক্টোবর ২০২০ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় ৬ নং কালাপানিয়া ইউনিয়ন পরিষদে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।৬নং কালাপানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলিমুর রাজী টিটু বলেন, নারী ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ভাবে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে, তবেই এই ব্যাধি রোধ করা সম্ভব হবে। জনগনেরর সমস্যা নিরসনে আমরা জনপ্রতিনিধিরা প্রশাসনের সহযোগীতায় সর্বদা প্রস্তুত রয়েছি। যে যত বেশি ক্ষমতাশীল হোক না কেন নারী ধর্ষন ও নির্যাতনে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আ্ওতায় এনে শাস্তি প্রদান করা হবে।
এই বিট পুলিশিং সমাবেশের সভাপতিত্ব করেন সন্দ্বীপ থানার অফিসার ইনর্চাজ বশির আহম্মেদ।
এ প্রসঙ্গে সমাবেশের সভাপতি ও সন্দ্বীপ থানার অফিসার ইনর্চাজ বশির আহম্মেদ বলেন আইন সকলের জন্য সমান, কেউ অপরাধ করে পার পাবে না। তাই এই বিষয়ে সকলকে আরো সচেতন হতে হবে। তিনি আরো বলেন পুলিশ জনগনের বন্ধু শত্রু নয়। সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে জনগনকে একত্রিত হয়ে পুলিশ কে সহযোগীতা করার আহ্বান জানান।
এসময় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কালাপানিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মনিরুজাম্মান আরমান সহ কালাপানিয়া ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ নানা পেশার সাধারন জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]