ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা নারী শক্তি’র আনন্দ র‌্যালী

Share the post

ডেস্ক নিউজ 
দেশব্যাপী ধর্ষণের ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে তা রোধে বর্তমান সরকার প্রধান ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড অনুমোদন দেয়ায় চট্টগ্রাম-১১ আসনের নারী সংগঠন ‘স্বাধীনতা নারী শক্তি’ জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ১৪ অক্টোবর বিকেল ৪.০০ টায় আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এক আনন্দ র‌্যালী বের করে।

র‌্যালীটি কমার্স কলেজ সম্মুখ থেকে যাত্রা শুরু করে এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে আনন্দ সমাবেশ করে। সমাবেশে বক্তারা চট্টগ্রাম-১১ আসনের নারী সমাজের জীবন মানোন্নয়ন, স্বাবলম্বী এবং আত্ম-নির্ভরশীল করে নারীদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে এম. এ. লতিফ এমপি স্বাধীনতা নারী শক্তি নামক সংগঠন প্রতিষ্ঠা করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দ সমাবেশে নেতৃবৃন্দ এম. এ. লতিফ এমপি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা এমপি মহোদয়ের সুস্থতা এবং করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন। স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম’র নেতৃত্বে র‌্যালীতে আরো অংশগ্রহণ করেন পরিচালক গুল নাহার বেগম, রুবি আক্তার, শাহিনুর আক্তার, সাইকা দোস্ত, গোলতাজ বেগম শান্তা, মোহছেনা আক্তার, সহকারী পরিচালক নার্গিস হোসেন, ফাতেমাতুজ্জোহরা এ্যানি, লিলি কনা দাশ, রোজিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া বেগম, চম্পা বিশ্বাসসহ সংগঠনের ইউনিট নেত্রী ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]