সিলেটে আবার কিশোরী ধর্ষিত, এবারও অভিযুক্ত ছাত্রলীগ কর্মী

Share the post

নিউজ ডেস্ক:  সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কিশোর (১৮) ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলেও জানা গেছে।
ওই কিশোরী এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।

কিশোরীর পরিবারের অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর।

এ ব্যাপারে সিলেট নগরের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট বলেন, আমিও এরকম একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি সম্ভবত ২/৩ দিন আগে ঘটেছে। অভিযুক্ত কিশোর দাড়িয়াপাড়া এলাকায় ভাড়া থাকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় থাকে।

তিনি বলেন, অভিযোগকারী কিশোরীর পরিবার আর্থিকভাবে তেমন স্বচ্ছল নয়, তাই দুদিন আগে ঘটনা ঘটলেও সম্ভবত সমঝোতার চেষ্টা করা হয়েছিলো। আবার তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলেও একটি পক্ষ দাবি করেছে। যদিও কোনো কিছুই এখন পর্যন্ত আমি নিশ্চিত নই।

সম্রাট বলেন, অভিযুক্ত কিশোর ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে যায় বলে শুনেছি। এখন তো সবাই-ই ছাত্রলীগ।

এ ব্যাপারে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানা, এ ব্যাপারে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]