সৈয়দপুর সার্কেল ও সৈয়দপুর থানার সাফল্য অর্জন করেছেন আগষ্ট মাসের ২০২০ইং

Share the post

মোঃ মাইনুল হক,রংপুর প্রতিনিধি: আজ ২২ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ পুলিশ সুপার নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভা শেষে বিকাল ৪টা ৩০ মিনিট ঘটিকায়, পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী এঁর কনফারেন্স রুমে আগস্ট/২০২০ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় কর্তৃক প্রদত্ত পুরস্কার অফিসারদের হাতে তুলে দেন পুলিশ সুপার, নীলফামারী মহোদয়। উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর ২০২০ইং তারিখ রংপুর রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়। রেঞ্জ কনফারেন্সে আগস্ট/২০ মাসে রংপুর রেঞ্জের ০৮ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল জনাব অশোক কুমার পাল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল নীলফামারী মহোদয় কে, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় কর্তৃক প্রদত্ত পুরস্কার হাতে তুলে দেন পুলিশ সুপার, নীলফামারী মহোদয়। এছাড়াও জেলা পুলিশ নীলফামারীর আগস্ট/২০২০ইং খ্রিস্টাব্দ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নীলফামারী জেলা পুলিশ সুপারের কার্যালয়, এঁর কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধারে সৈয়দপুর থানার এসআই/ লক্ষ্মী নারায়ণ রায় ও ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটন এসআই/মোঃ সাহিদার রহমানদ্বয়কে বিশেষ পুরস্কার প্রদান করেন। সৈয়দপুর থানার পক্ষ হতে পুরস্কৃত অতিঃ পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল মহোদয় সহ সৈয়দপুর থানার অফিসারদের শুভেচ্ছা ও অভিনন্দন। অবশেষে, নীলফামারী জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয় সৈয়দপুর থানার অফিসারদেরকে পুরস্কৃত করে তাহাদের কে, আরো ভাল কাজ করার উৎসাহ ও প্রেরনা প্রদান করায় মহোদয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ,রংপুর রেঞ্জ এর শ্রেষ্ঠ সার্কেল ১। জনাব অশোক কুমার পাল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল নীলফামারী। **নীলফামারী জেলার মাদক উদ্ধারকারী অফিসার ২। লক্ষ্মী নারায়ণ রায়,এসআই সৈয়দপুর, নীলফামারী। **বিশেষ পুরস্কার (ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটন) ৩। মোঃ সাহিদার রহমান, এসআই সৈয়দপুর থানা, নীলফামারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]