দেশে আটকা পড়া প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়াতে সৌদিকে চিঠি দিলো বাংলাদেশ।

Share the post

সোহেল রানা ,উখিয়া প্রতিনিধি। করোনা সংক্র’মণের পর দেশে এসে আ’টকেপড়া বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সে দেশের সরকারকে তিন মাসের জন্য ইকামার মেয়াদ বাড়ানোর অনু’রোধ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটিতে বাংলাদেশ দূতাবাস এই অনু’রোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এর আগে তিন দফা ইকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। ওই মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ওই চিঠিতে বাংলাদেশ অনু’রোধ জানিয়েছে, ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়। ঢাকা ও রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান। করোনাভাইরাসের সং’ক্র’মণের কারণে দেশে আ’টকে পড়া সৌদি আরবে কর্মরতদের বিষয়ে আজ মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। ওই বৈঠকের পর সৌদি সরকারকে চিঠি পাঠানো হয়। এছাড়া বৈঠকে এটাও বলা হয়েছে, সৌদি এয়ারলাইনসের কোনো ফ্লাইট বাংলাদেশ বাতিল করেনি। যেহেতু কয়েক হাজার সৌদিগামী লোকজন দেশে আ’টকা পড়েছেন, তাই সৌদি এয়ারলাইনস ওই সব লোকদের নিতে যে কয়টি ফ্লাইট চালাবে তার সবগুলোর অনুমতি দেবে বাংলাদেশ। উল্লেখ্য, এর আগে দুই দফায় তিন মাস করে ছয় মাস এবং সবশেষ এক মাসসহ তিন বার বাংলাদেশিদের ইকামার মেয়াদ বাড়ানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]