উখিয়ায় এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার।

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকায় বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর কোয়ার্টার থেকে মোঃ ইউনুস (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর এলাকায়।সে ওই এলাকার তোতা মিয়ার পুত্র বলে জানা গেছে। সে ওয়ার্ল্ড ভিশন নামের এক এনজিওতে কর্মরত ছিলেন। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, দুপুরে খবর পাই বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) কোয়ার্টারে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর মধ্যে উখিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মরজু বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার মূল কারণ কি তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]