দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী: রেজাউল করিম চৌধুরী

Share the post

 চট্টগ্রাম সংবাদ: জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার।জননেত্রী শেখ হাসিনা পিতার দেখানো পথ ধরে দূরদর্শী পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুক্রবার ৪ সেপ্টেম্বর নগরের ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর আওয়অমী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যারা নেতাকর্মী রয়েছি, আমাদের সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডকে মানুষের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। সব অপপ্রচার, ষড়যন্ত্র পায়ে দলে দেশকে কাঙ্ক্ষিত উন্নতির শিখরের দিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষকে কাছে টানতে হবে, তাদের পাশে থাকতে হবে, আস্থা অর্জন করতে হবে। ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র পরিচালনা কমিটির সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলমের বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নেতাকর্মীদের মানুষের পাশে থেকে আস্থা অর্জন করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি জলিলুর রহমান, সেক্রেটারি আবদুর মালেক, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোবারক আলী এবং বিভিন্ন ভোট কেন্দ্রের আহ্বায়ক ও সচিবরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]