পূর্ব মাদার বাড়িতে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর পূর্ব মাদারবাড়ি ৩০ নম্বর ওর্য়াডে  যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর চলমান ফ্রী চিকিৎসা ক্যাম্প ১৭ জুলাই সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত মাদারবাড়ি সরকারি প্রাথমিক (বালক) বিদ্যালয়ে সম্পন্ন হয়। এতে প্রায় সাড়ে তিনশ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. এ.এইচ জাহিন ও ডা.সানজিদা আলম। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ফ্রী চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন ২৯ নম্বর ওয়ার্ড চসিক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের ও ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের চসিক কাউন্সিলর পদপ্রার্থী আতাউল্লাহ চৌধুরী। পরিদর্শনকালে অতিথিবৃন্দ বলেন,নগরীর প্রতিটি ওর্য়াডে ওয়ার্ডে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর এই মহৎ উদ্যোগ বেশ প্রসংশনীয়। করোনাকালেও থেমে নেই তার সামাজিক কার্যক্রম। 

এ সময় উপস্থিত ছিলেন, সুফিউর রহমান টিপু, মোস্তাকিম আহমেদ, আনিফুর রহমান লিটু, হারুনর রশীদ,মহসিন তুষার,আবদুল্লাহ ফারুক নোবেল, মঞ্জুর হোসেন, ইকবাল হোসেন, মাহবুব আলম জনি, মারুফুল ইসলাম মারুফ, মাঈনদ্দীন মাঈন, কৌশিক রায়, মো. রাশেদ, মো.ফয়সাল, নজরুল ইসলাম টিুপ, সাইফুর রহমান রানা, মো. শামীম উদ্দিন, আজিজুল হাকিম মাহিন, মেহেদী হাসান রিগ্যাল , ফয়সাল অভি, শামীম আহমদ, সাহেদ আলম প্রমুখ।

সাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবুর পক্ষ থেকে  এ পর্যন্ত প্রায় ১২০০ রোগীকে ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]