বোয়ালখালীতে সম্পত্তির জন্য মামাত ভাইকে খুন করলো ফুফাতো ভাই

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে সম্পত্তির বিরোধে ফুফাতো ভাইয়ের হাতে খুন হয়েছে মামাতো ভাই মোশারফ হোসেন (২০)। শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে হত্যাকারীসহ অন্যান্যরা তাকে হত্যা করে লাশ আরাকান সড়কের আফেল আহমদের টেক এলাকায় ফেলে চলে যায়। আজ শনিবার (১৮ জুলাই) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। তাৎক্ষণিক অভিযানে পুলিশ হত্যাকারী মামাতো ভাই মো. জমির উদ্দিন (২০) কে আটক করেছে এবং সহযোগী অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত মোশারফ হোসেন চকরিয়ার বশির আলমের পুত্র। সে বোয়ালখালী উপজেলা সদরে কার্পেন্টারের কাজ করত। অপরদিকে হত্যাকারী মো. জমির উদ্দিন নিহতের সাথে সহকারী হিসেবে কাজ করত বলে জানা গেছে। এব্যপারে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, নিহত যুবক আর হত্যাকারী সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। মায়ের সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। একারণে গত ১৬ জুলাই পরিকল্পিতভাবে মোশারফ হোসেনকে হত্যা করা হয়। হত্যার পর লাশটি বিভিন্নভাবে গায়েব করতে চেয়েও ব্যর্থ হন মো. জমির উদ্দিন ও তার সহযোগীরা। শেষে লাশটি আফেল আহমদের টেকে ফেলে যায়। আজ শনিবার লাশটি উদ্ধার করে পুলিশ। এঘটনায় মূল হত্যাকারীসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]