চন্দনাইশ ও দোহাজারী আইসোলেশন ওয়ার্ডের জন্য অক্সিজেন হস্তান্তর

Share the post

নিজস্ব প্রতিবেদক : নজরুল ইসলাম চৌধুরী এমপির ব্যবস্থাপনায় চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য পৃথক পৃথক শেখ রাসেল আইসোলেশন ওয়ার্ড স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ দু’টি আইসোলেশন ওয়ার্ডের কাজ এগিয়ে চলছে। এ কার্যক্রমকে এগিয়ে নিতে গত ২৩ জুন দোহাজারী আইসোলেশন সেন্টার তথা দোহাজারী-জামিজুরী উচ্চ বিদ্যালয়ের ২য় তলায় ২০টি অক্সিজেনের বোতল হস্তান্তর করেন এক্সিম ব্যাংকের ইভিপি, কলামিস্ট ড. এস এম আবু জাকের। হাসপাতালের পক্ষে অক্সিজেন বোতল গ্রহণ করেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব, হাসপাতাল ব্যবস্থাপনা ও স্বাস্থ্য উন্নয়ন কমিটি’র সদস্য, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, যুবলীগ নেতা লোকমান হাকিম, ছাত্রলীগ নেতা সাইফুদ্দীন মানিক প্রমুখ। এদিকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডের জন্য ৫টি পাকা, ৪টি ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন,২টি পালর্স অক্সি মিটার, একটি সাকার মেশিনসহ প্রায় ১ লক্ষ টাকার সামগ্রী হস্তান্তর করেন রাউলিবাগ বাইতুল আমান এবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি আবদুল খালেক সওদাগরের পক্ষে দ্যা চিটাগাং অফিসার কোপারেটিভ সোসাইটি লি: এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা নাজির মো. জামাল উদ্দীন। উপস্থিত ছিলেন, মো. জালাল উদ্দীন জাবেদ, জসীম উদ্দীন। অপরদিকে সাঙ্গু গ্রূপের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড গ্লাভস, পার্লস অক্সিমিটার, নেভোলেজার মেশিন, কে এন৯৫ মাস্ক, সেইভ গ্লাভস সহ লক্ষাধিক টাকার সামগ্রী হস্তান্তর করেন প্রতিষ্টানের পক্ষে মো. মহিউদ্দীন হোসাইন, এড. মঈনুদ্দীন সোহেল, মো. মোসলেহ উদ্দীন রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]