সাবেক কাউন্সিলর হাজী নুরুল ইসলামের মৃত্যুতে রেজাউল করিম চৌধুরীর শোক

Share the post

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা, চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহবায়ক এবং ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক কাউন্সিলর হাজী নুরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়েছে নিবেদিত প্রাণের এক নেতাকে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। তিনি চট্টগ্রামের অত্র জনপদে রাজনীতির মাধ্যমে মাটি ও মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। জনপ্রতিনিধি থাকা অবস্থায় চান্দগাঁও ওয়ার্ডে তার হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে। দলীয় রাজনীতিকে অত্র এলাকায় সুসংগঠিত করার কাজে তিনি আজীবন নিজের মেধা ও শ্রম ব্যয় করেছেন। প্রবীন রাজনীতিবিদ হিসাবে সাবেক কাউন্সিলর হাজী নুরুল ইসলামের এই মৃত্যু আমাদের জন্য অপূরনীয় এক ক্ষতি। আমি মরহুম হাজী নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।মহান সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতবাসী করুন।আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]