সিটি হল আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালনে অনীহার কারণে ১০ চিকিৎসক ও ১ স্টোর কিপারকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

Share the post

চট্টগ্রাম: নগরের হালিশহরে ২৫০ শয্যার সিটি হল আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালনে অনীহার কারণে ১০ চিকিৎসক ও ১ স্টোর কিপারকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

তারা হলেন- মেডিক্যাল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আকতার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দীপন রুদ্র, হিমেল আচার্য্য, প্রসেনজিৎ মিত্র ও স্টোর কিপার মহসিন কবির।মঙ্গলবার (১৬ জুন) চসিক সচিব এ ১১ জনের অব্যাহতির চিঠিতে সই করেন।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বাংলানিউজকে বলেন, গত ১৩ জুন পুরাতন নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে আইসোলেশন সেন্টারে দায়িত্ব দেওয়া চিকিৎসক ও নার্সদের সঙ্গে জরুরি সভা করেন। তখন মেয়র তাদের বেতন দ্বিগুণ, দায়িত্বে থাকাবস্থায় চলাফেরার জন্য গাড়ি, থাকার জন্য হোটেল, করোনা আক্রান্ত বা কেউ মৃত্যুবরণ করলে সরকারি নিয়মে চসিক থেকে ৫-৫০ লাখ টাকা পরিবারকে প্রণোদনা, চাকরি স্থায়ীকরণে অগ্রাধিকারের ঘোষণা দেন। কিন্তু তারা প্রশিক্ষণে অংশ নেননি। আইসোলেশন সেন্টারে যোগদানও করেননি। যা দুঃখজনক। তাই কর্তৃপক্ষ ১১ জনকে অব্যাহতি দিয়েছে।

...

তিনি বলেন, চসিকের ওয়ার্ড পর্যায়ের চিকিৎসকদের এনে আইসোলেশন সেন্টারটি শিগগির চালু করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]