জেনারেল হাসপাতালে অক্সিজেন লাইন স্থাপন করছে এস আলম

Share the post

চট্টগ্রাম: করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতিসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করে দিচ্ছে এস আলম গ্রুপ।

হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করতে মেডি ট্রেড নামে একটি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে এই শিল্পগ্রুপ।

রোববার (১৪ জুন) মেডি ট্রেডকে ওয়ার্ক অর্ডার হস্তান্তর করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন চৌধুরী।

আগামী ১৫ দিনের মধ্যে অক্সিজেন সাপ্লাই লাইনের কাজ সমাপ্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে মেডি ট্রেডকে।

এই কাজ সমাপ্ত হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সাপোর্টের স্বল্পতা দূর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতিসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা। যার পুরো ব্যয় বহন করবে এস আলম গ্রুপ।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন চৌধুরী বলেন, চেয়ারম্যান স্যারের নির্দেশে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সংকট দূর করতে কাজ করছি আমরা।

‘রোববার একটি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতিসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করে দেবে এস আলম গ্রুপ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]