চট্টগ্রামের দুই তরুণ সমাজকর্মী বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দিচ্ছে

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনার এই মহাদূর্যোগে কিছু অসাধু ব্যবসায়ীরা চট্টগ্রামে অক্সিজেনের কৃত্রিম সংকট তৈরী করে আকাশ ছোঁয়া দাম হাকাচ্ছেন। অন্যদিকে চট্টগ্রামের দুই তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী নিজ উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেয়ার ব্যবস্থা নিয়েছেন। এই তরুণ সমাজকর্মী হচ্ছেন সাইদ ও ইকরামুল।

যদি কারও অক্সিজেন সিলিন্ডার রিফিল করার প্রয়োজন হয় তাহলে তাদের অবহিত করতে বলা হয়েছে। তারা শুধু মাত্র Covid-19 এ আক্রান্ত এবং শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দেবেন তাঁরা।

দুই তরুণ সমাজকর্মী বলেন, বর্তমানে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, তার উপর কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে ঔষধের কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে বাজারে। মানুষ করোনা রোগে আক্রান্ত হওয়ার পর মূমুর্ষ অবস্থায় যখন মৃত্যুর সাথে ছটফট করে সেসময় অক্সিজেনের প্রয়োজন খুব জরুরী হয়ে পড়ে। তাই যাতে করে কেউ অন্তত অক্সিজেনের অভাবে মারা না যায়, সেজন্য আমাদের এই উদ্যোগ।

তাঁরা আরও বলেন, শুধু মাত্র কভিড এ আক্রান্ত ও শ্বাসকষ্ট রোগীদের আমরা এই সেবা দিচ্ছি। এ ধরনের রোগী বা রোগীর আত্মীয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিনামূ্ল্যে অক্সিজেন রিফিল করে দেব।

দুই ব্যবসায়ী ও সমাজকর্মীর মহৎ এ উদ্যোগের সাথে যুক্ত হয়েছেন আরও দুজন নিলয় ও ইয়াছিন।

বিনামূল্যে অক্সিজেন রিফিলের জন্য যোগযোগ: ইকরামুল, মোবাইল নম্বর: ০১৭৯৭৫৮৪৫৪৮, সাইদ, মোবাইল নম্বর: ০১৭৭৯৭৮৮৬৭৯, ইয়াসিন- ০১৭১৬২১৮২৩৪, নিলয়- ০১৮২৫২৪৩২৫৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]