শহীদ জিয়ার ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও যুবদল নেতা দীপ্তি সুস্থতা কামনায় দক্ষিণ পাহাড়তলী যুবদল- ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ।

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি’র সুস্থতা কামনায় ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি, ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম.ইলিয়াছ আলী। এইসময় উপস্থিত ছিলেন ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ্জাহান খান, ১২নং চিকনদন্ডী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদুল ইসলাম, ১নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি আবুল হাসেম, মোহাম্মদ তৈয়ব, যুগ্ম সম্পাদক ফোরকান হোসেন সুমন, নজরুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক দল সভাপতি টিকলু তালুকদার, ছাত্রদল সভাপতি কে এম মিনহাজ্ব মাসুম বাবু, সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল আলম, যুগ্ম সম্পাদক কাউছার সাদমান, নুরুল হুদা হৃদয়, ইয়ামান মজুমদার, ছাত্রদল নেতা আব্দুন নূর কায়েস, মেহেরাজ হোসাইন, সাইফুল ইসলাম, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ তাসিম, ইমন খান প্রমুখ নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ ঠান্ডাছড়ি শাহজালাল হোসাইনিয়া জামে মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]