মানিক-নুরুল আলম-রফিকুল আলমের মৃত্যুতে রেজাউল করিম চৌধুরীর শোক প্রকাশ

Share the post

চট্টগ্রাম সিটি: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রামের রাউজান আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বড় ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম এবং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। শোকবার্তায় এম.রেজাউল করিম চৌধুরী বলেন, এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক ছিলেন আমার বাল্যবন্ধু। খুবই বিনয়ী এবং মিশুক প্রকৃতির মানুষ ছিলো সে। যে কোন বয়সী মানুষের সাথে সহজেই মিশে যাওয়ার অসাধারণ একটি গুণ ছিল তার। চট্টগ্রামের স্বনামধন্য রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ব্যক্তিজীবনে অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতো মানিক। তার মৃত্যুতে আমি গভীর শোকাহত। শোক বার্তায় তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতা নুরুল আলম ও মো: রফিকুল আলম চট্টগ্রামের রাজনীতির জন্য অনেক ত্যাগ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তারা রাজপথের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতেন। তাঁদের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এবং আমি গভীরভাবে শোকাহত।”তাঁদের অকাল মৃত্যুতে চট্টগ্রামের অপূরণীয় ক্ষতি হলো। আমি মহান সৃষ্টিকর্তার কাছে এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক, নুরুল আলম ও মো. রফিকুল আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা তাঁদেরকে জান্নাতবাসী করুন। আমিন। উল্লেখ্য, বৃহস্পতিবার ৪ জুন দুপুরে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রামের রাউজান আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বড় ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক, ভোর ৫টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম এবং সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]