বোয়ালখালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। বুধবার (২জুন) রাতে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীহাট এলাকা হতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার গোমদন্ডী এলাকার মৃত মাহবুব-উল-আলমের ছেলে মোহাম্মদ ওমর ফারুক রায়হান (২২) ও পশ্চিম কধুরখীল আব্দুস সবুর মাস্টারের বাড়ির সিরাজুল হকের ছেলে মোহাম্মদ রিদুয়ানুল হক আরাফাত (২৬)। অভিযান পরিচালনাকারী থানার এসআই সুমন কান্তি দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ১ নং ওয়ার্ড চৌধুরীহাট সিরাজ স্টোর নামীয় দোকানের সামনে রাস্তার ওপর হতে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় তাদের হেফাজতে ৩০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]